জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
চৌদ্দগ্রাম ধনুসাড়া ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার ৮৪ তম তিন দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫,১৬ ও ১৭ জানুয়ারি মাদরাসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম খোরশেদ আলমের সভাপতিত্বে এবং মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল জলিল মিয়াজীর পরিচালনায় তিন দিনব্যাপী বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে নসীহত পেশ করেন জৌনপুরের পীর হযরত মাওলানা শাহ মুহাম্মদ ফররুখ ছেয়ার সিদ্দিকী আল কোরাইশী। তাফসির পেশ করেন ফেনী দারুল ইসলাম সোসাইটির চেয়ারম্যান মুফতি মাওলানা আবদুল হান্নান, দাউদকান্দি জায়গীর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা শাহাদাত হোসেন মোজাদ্দেদী। মাহফিলের প্রথম দিন তাফসির পেশ করেন ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন, লাকসামের মাওলানা মীর মোঃ আবদুল ওয়াদুদ। দ্বিতীয় দিন তাফসির পেশ করেন ড. মাওলানা সাইফুল ইসলাম জিহাদী ও চট্টগ্রামের ইখওয়ানুল উম্মাহ মডেল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আইউব আলী আনছারী প্রমুখ।
তিন দিনব্যাপী এই বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলে বিভিন্ন ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।



