ঢাকাSunday , 1 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার

    admin
    February 1, 2026 10:16 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি:

    জয়পুরহাটে সরিষা ক্ষেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ ০১ ফেব্রুয়ারী রবিবার জয়পুরহাটে সরিষার ক্ষেত থেকে তাইফ হাসান (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে জয়পুরহাট পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাইফ হাসান জয়পুরহাটের খনজনপুর এলাকার মৃত তুহিন হোসেনের ছেলে। নিহত তাইফ তার মায়ের সাথে নানার বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামে থাকতো তাইফ। সে জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

    পুলিশ ও নিহতের পরিবার জানান, গতকাল শনিবার তাইফ হাসান বিদেশে যাবার জন্য ঢাকায় ফিঙ্গার প্রিন্ট দিয়ে তার মায়ের সঙ্গে ঢাকা থেকে বাস যোগে জয়পুরহাটে আসেন। এরপর সে শহরের মাছুয়া বাজার মোড় এলাকায় প্রসাব করার কথা বলে নিখোজ হয়। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও কোন সন্ধান পাননি। পরে রোববার বিকেলে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার ক্ষেতে তার গলায় ফাঁস দেওয়া মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

    জয়পুরহাট সদর থানার এসআই মেহেদী আলম জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST