মোঃ সামিনুর ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ‘সম্মিলিত সাংবাদিক ঐক্য জোট’-এর প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭:০০ ঘটিকায় জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শাহাজাহান কবির লেলিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাধারণ সম্পাদক আবেদ আলী।
সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের সাংগঠনিক সম্পাদক আলামিন ইসলাম।
সভায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসার, স্থানীয় নানাবিধ সমস্যা ও সম্ভাবনা এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ:
শরিফুল ইসলাম প্রিন্স (সিনিয়র সহসভাপতি)
নজরুল ইসলাম মানিক (সহসভাপতি)
তহমিদার রহমান মিলন (সহ-সাধারণ সম্পাদক)
ওমর ফারুক সাবু সহ সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক নুরুজ্জামান সভায় সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ঐক্য জোট জলঢাকার সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাদারিত্বের মান উন্নয়ন এবং এলাকার সামগ্রিক উন্নয়নে আগামীদিনে একটি বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা পালন করবে।


