ঢাকাSaturday , 26 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জামালপুরে খেলাধুলার আয়োজনকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ পাওয়া গেছে।

    admin
    September 26, 2026 10:12 pm
    Link Copied!

    জামালপুর প্রতিনিধি,

    গত ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৭নং ঘোড়াধাপ ইউনিয়নের ভারুয়াখালী মুন্সী নায়েব আলী উচ্চ বিদ্যালয় মাঠে একটি খেলাধুলার আয়োজনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ উঠেছে।

    বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, স্কুল পরিচালনা কমিটি ও কর্তৃপক্ষকে অবহিত না করেই মাঠে খেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে জামায়াতের কিছু কুচক্রী মহল, ভারুয়াখালী মুন্সি নায়েব আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ৭নং ঘোড়াধাপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিমুর রহমান সেলিমের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে তাঁর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
    এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন —অভিযোগ থাকলে বিভ্রান্তি না ছড়িয়ে তথ্য-প্রমাণসহ তা উপস্থাপন করা উচিত। তিনি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজনের কথা বলা হয়েছিল বলে তিনি পরে জানতে পারেন। তবে বড় কোনো ফুটবল ম্যাচ আয়োজনের কথা তার জানা ছিল না। এসময় তিনি সবার উদ্দ্যেশে বলেন, অপপ্রচার নয়, সত্য ও তথ্যের ভিত্তিতে কথা বলুন এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST