জসিম উদ্দিন, জুড়ী উপজেলা প্রতিনিধি
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুড়ী উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ২২অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ এর সভাপতিত্বে এবং জাতীয় সড়ক দিবস উদযাপন বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বানী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নিসচা জুড়ীর উপদেষ্টা তাজুল ইসলাম তারা মিয়া,জুড়ী উপজেলা যুব বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন,নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিসচা জুড়ীর পৃষ্ঠপোষক মৃনাল কান্তি দাশ,নিসচা জুড়ীর পৃষ্ঠপোষক ও রত্না চা বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ,জুড়ী থানার সাব ইন্সপেক্টর জামিল হাসান অনিক,নিসচা জুড়ীর সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান বেলাল,অর্থ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ হিরা,মহিলা বিষয়ক সম্পাদক সুপ্রিয়া সুত্রধর ঐশী, যুব বিষয়ক সম্পাদক এবাদুর রহমান, কার্যকরী সদস্য বিল্লাল আহমেদ ,ফখরুল ইসলাম সুমন,আসিফ মাহমুদ, আরিফুল ইসলাম নাদিম,সাব্বির মিয়া,শাহরিয়ার রাজিব,বিশিষ্ট সমাজসেবক তাজুল ইসলামসহ অন্যান্য জনসাধারণ।
অনুষ্ঠানটি প্রথমে উপজেলা পরিষদ হতে প্রধান সড়কগুলোতে র্যালি করে উপজেলা পরিষদের সম্মুক্ষে এসে আলোচনা হয়। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন নিসচার সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান, জাতীয় নিরাপদ সড়ক দিবস বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ফজলে রাব্বানী বলেন এবং নিসচা জুড়ীকে আশ্বাস্থ করেন যে দুর্ঘটনা রোধে জুড়ীর প্রধান সড়কগুলোতে জেব্রা ক্রসিং বসাবেন এবং তিনি প্রতিনিয়ত মালিক শ্রমিকদের সাথে আলোচনা করে দ্রুত যানজট নিরসনে কাজ করবেন।এছাড়া তিনি জুড়ী উপজেলার বিভিন্ন সিএনজি স্টেনে সিএনজি পার্কিং এর ব্যবস্থা করেছেন এবং দ্রুত মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ জাঙ্গিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করবেন বলেছেন । তিনি নিসচা জুড়ী বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করবেন বলেও আশ্বস্থ করেন।


