মোঃ রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি
জেলা পুলিশ নীলফামারীর উদ্যোগে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) সকাল ১০টা ০০ মিনিটে নীলফামারী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। সভায় পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের (কনস্টেবল হতে এএসআই নিরস্ত্র) র্যাঙ্ক ব্যাজ পরিধান করান এবং তাদের দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে পেশাগত কাজ সম্পাদনের আহ্বান জানান।
কল্যাণ সভা শেষে দুপুর ১২টা ০০ মিনিটে নীলফামারী পুলিশ অফিসের কনফারেন্স রুমে ডিসেম্বর ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



