ঢাকাWednesday , 15 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • তাহেরপুর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    admin
    April 15, 2026 8:08 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী,

    “ক্রীড়ার শক্তিতেই দেশ গড়ার প্রত্যয়ে” রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী তাহেরপুর কলেজে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এবং সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

    বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় কলেজ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। তিনি তার বক্তব্যে, কলেজের উন্নয়নের জন্য তিনার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

    তাহেরপুর কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক মেয়র জনাব আবু নঈম মো. শামসুর রহমান মিন্টু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর হেরিটেজ সভাপতি মাহবুব সিদ্দিকী।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম মন্ডল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিক্ষক প্রতিনিধি মো. সোহেল রানা। এছাড়াও রাজনীতি ব্যাক্তিবর্গ, কলেজ অধ্যাপক, শিকক, ছাত্রছাত্রীসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত প্রমুখ।

    তাহেরপুর কলেজের আয়োজনে আয়োজিত এই প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST