ঢাকাWednesday , 2 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নাজমা গংদের মিথ্যা মামলা সুষ্ঠু তদন্ত ও হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেন- মনোয়ারা মনি

    admin
    September 2, 2026 2:28 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব, নোয়াখালীর জেলা প্রতিনিধি :–

    সেনবাগে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে পুলিশ সুপারের কাছে ব্যবসায়ীর আবেদন। নাজমা গংদের মিথ্যা মামলা সুষ্ঠু তদন্ত ও হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেন মনোয়ারা বেগম মণি।

    গত ৩১ শে আগস্ট সোমবার বিকেলে তার বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নাজমা বেগম অভিযোগকারী মনোয়ারা বেগম মনির ননদ, তার শশুর মেয়ের পাওনা সম্পতি তাকে একষ্টা করে বুঝিয়ে দিয়েছে ওই সম্পতির উপরে একটা বাড়ি করে তারা বসবাস করছে। তারপরও যদি নাজমা বেগম তার ভাইদের কাছে পৈত্রিক সম্পত্তি পাওনা থাকে তাতে মনোয়ারা বেগমের কোন অসুবিধা নেই কিন্তু সম্প্রতি বুঝে নেবে তার ভাইদের থেকে। সম্পত্তির কারণে নাজমা বেগম তৎকালীন আওয়ামী লীগের কানন চেয়ারম্যানের সাথে হাত মিলিয়ে আমার উপর বারবার আমার এবং আমার পরিবারের সকল সদস্যের উপর হামলা করে এবং মিথ্যে মামলা করে, আমি মহিলা দলের একজন সংগঠক আমার পারিবারিক মামলা থেকে আমার মহিলা দলের কর্মীরাও রেহাই পায়নি। তার মিথ্যে মামলার স্বীকার হয়েছে আমার মহিলা দলের অন্য কর্মীরাও এবং আমার পরিবারের আমার ছোট ছোট ছেলেদের কেউ মামলা জড়িয়ে দিয়েছে। ওই সকল মামলার সুস্থ তদন্ত করার জন্য আমি নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে আবেদন করি, ওই আবেদনে তদন্ত ও নিয়েই বিচারের দাবি জানাই। আমি এখানে মামলা এবং অভিযোগের নাম্বার এবং তারিখ উল্লেখ করে প্রশাসনের কাছে নেয় বিচারের দাবি করছি।

    নোয়াখালীর সেনবাগে বিভিন্ন অপরাধ মামলা, ভূমি-সংক্রান্ত বিরোধ, হয়রানিমূলক মামলা ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়ে পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন এক নারী ব্যবসায়ী।

    আবেদনকারী মোছা. মনোয়ারা বেগম (৪০) গত ২৫ আগস্ট নোয়াখালী পুলিশ সুপার বরাবর এ আবেদন করেন। তিনি সেনবাগ উপজেলার ৩ নম্বর ডুমুরিয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর এলাকার বাসিন্দা এবং মেসার্স এম. এম. এস. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বলে আবেদনে উল্লেখ করেছেন।

    আবেদনপত্রে মনোয়ারা বেগম দাবি করেন, সন্তানদের লেখাপড়া ও ব্যবসায়িক প্রয়োজনে তিনি বর্তমানে চট্টগ্রামে বসবাস করেন। পাশাপাশি তিনি চট্টগ্রামে অবস্থানরত সেনবাগের বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

    তিনি অভিযোগ করেন, ব্যবসায়িক সফলতা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে নিজ এলাকায় তার বিরুদ্ধে একটি শত্রুপক্ষ গড়ে উঠেছে। আবেদনে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে তিনি দাবি করেন, ওই পক্ষ দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে আসছে।

    আবেদনকারীর ভাষ্য অনুযায়ী, শত্রুপক্ষ তার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা এবং সন্তানদের লেখাপড়ায় বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ২৭ অক্টোবর ২০২৫ সালে সেনবাগ থানার তৎকালীন অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করে।

    পরবর্তীতে ওই অভিযোগ আমলে না নেওয়ায় পাঁচ দিন পর নোয়াখালীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৪ নম্বর আমলি আদালতে বিভিন্ন ঘটনার উল্লেখ করে সিআর মামলা দায়ের করা হয় বলে তিনি আবেদনে উল্লেখ করেন।

    আবেদনপত্র অনুযায়ী, নাজমা বেগম নামে এক নারী বাদী হয়ে সিআর ৪৯৬/২৫ নম্বর মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর কয়েকটি ধারায় মনোয়ারা বেগম ও তার পরিবারের সদস্যদের আসামি করা হয়।

    তবে মনোয়ারা বেগমের দাবি, তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করেন, শুধু মামলা করেই ক্ষান্ত হয়নি প্রতিপক্ষ; তাদের সহযোগীরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দিয়ে আসছে। এমনকি তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার এবং গ্রামে না উঠতে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি আবেদনে দাবি করেন।

    এসব ঘটনায় তিনি ও তার স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করে পুলিশ সুপারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

    আবেদনে তিনি তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রশাসনিক হয়রানি বন্ধে বিষয়গুলো সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

    এ বিষয়ে আবেদনপত্রে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা সংযুক্ত করা হবে।

    উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো আবেদনকারীর লিখিত আবেদনের বক্তব্যভিত্তিক। অভিযোগগুলোর সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST