ঢাকাFriday , 17 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নীলফামারীতে হিন্দু মহাজোটের নতুন নেতৃত্ব: সভাপতি সুমন চক্রবর্তী, সম্পাদক রবি দে—৭৬ সদস্যের জেলা কমিটি অনুমোদন

    admin
    April 17, 2026 8:34 pm
    Link Copied!

    মোঃ রাব্বি রহমান নীলফামারী প্রতিনিধি

    বাংলাদেশ হিন্দু মহাজোটের নীলফামারী জেলা শাখার নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে শ্রী সুমন চক্রবর্তীকে সভাপতি এবং শ্রী রবি দে-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় কমিটির সভাপতি বিধান বিহারী গোস্বামী ও সাধারণ সম্পাদক সুসান্ত কুমার চক্রবর্তীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৭৬ সদস্যবিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
    নতুন কমিটিতে অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন অ্যাডভোকেট মলয় কুমার রায়, শ্রী স্বাধীন ঘোষ, ডা. কল্লোল কুমার রায়, শ্রী নারায়ন রায়, শ্রী ঝন্টু ভৌমিক এবং শ্রী উজ্জ্বল। এছাড়া নির্বাহী সভাপতি হিসেবে শ্রী প্রদীপ কুমার দে মিঠু, সিনিয়র সহ-সভাপতি হিসেবে শ্রী বিপুল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শ্রী সুজন রায়, সাংগঠনিক সম্পাদক হিসেবে শ্রী চন্দন রায় ইনজয়, দপ্তর সম্পাদক হিসেবে শ্রী জগদিশ চন্দ্র রায়, প্রচার সম্পাদক হিসেবে শ্রী অবিনাশ রায় এবং অর্থ সম্পাদক হিসেবে শ্রী সাগর দে দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে শ্রী লাল মোহন রায়সহ আরও অনেকে স্থান পেয়েছেন এই কমিটিতে।
    সংশ্লিষ্ট নেতৃবৃন্দ জানান, নবগঠিত এই কমিটি জেলার সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি, হিন্দু সম্প্রদায়ের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সার্বিক উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST