ঢাকাSunday , 30 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নেত্রকোণায় নবাগত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর দায়িত্ব গ্রহণ

    admin
    November 30, 2025 12:38 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    নেত্রকোনায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মোঃ তরিকুল ইসলাম।

    শনিবার (২৯ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাঁর দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।

    তিনি কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ পিপিএম। পরে নতুন পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

    দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
    অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান,
    অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) আল-ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) গোলাম মোস্তফা। এছাড়াও জেলার সকল থানার অফিসার ইন-চার্জগণ।

    এসপি মোঃ তরিকুল ইসলাম ২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। কুষ্টিয়া জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের এই কৃতি সন্তান পুলিশের বিভিন্ন ইউনিটে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নেত্রকোনায় যোগদানের পূর্বে তিনি লালমনিরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    নতুন পুলিশ সুপারের দায়িত্বগ্রহণে জেলা পুলিশের মাঝে নতুন উদ্যম ও প্রত্যাশার সঞ্চার হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST