ঢাকাMonday , 29 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে এমপির ঐচ্ছিক তহবিল থেকে ১৯ হতদরিদ্রের মাঝে অনুদান বিতরণ

    admin
    June 29, 2026 5:59 pm
    Link Copied!

    পঞ্চগড় :

    পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
    সোমবার (২৯ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন।

    সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের ঐচ্ছিক তহবিল থেকে পঞ্চগড় সদর উপজেলার ১৯ জন হতদরিদ্র ব্যক্তির প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে অনুদান তুলে দেন অতিথিরা।
    এ সময় অনুদানপ্রাপ্তরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    আনিসুর রহমান মানিক, পঞ্চগড়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST