ঢাকাWednesday , 21 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাংশার পাট্টায় ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

    admin
    January 21, 2026 10:04 pm
    Link Copied!

    রাজবাড়ী প্রতিনিধিঃ

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রার্থীকে বিজয়ের জন্য পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
    নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক করা হয়েছে মোঃ মুশফিকুর রহমান বাচ্চু বিশ্বাস’কে সদস্য সচিব করা হয়েছে পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আকিদুল বিশ্বাস’কে ।

    কমিটির সহ সভাপতি নুরজাহান বেগম, আবদার আলী শেখ। কমিটির সমন্বয়ক করা হয়েছে মোঃ ওয়াজেদ আলী মিয়াকে।

    পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু মাসুম বিশ্বাস স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

    ৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটির সদস্য সকলেই জিয়া পরিবারের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব, পাট্টা ইউপির প‍্যানেল চেয়ারম্যান আকিদুল বিশ্বাস। তিনি বলেন, আমরা সব সময় রাজপথে ছিলাম আগামীতেও থাকবো। বতর্মানে রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয় করতে দলের সকল সহকর্মীকে সাথে নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ ১২ ফ্রেরুয়ারীর নির্বাচনে সকলকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহবান করছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST