ঢাকাSaturday , 5 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পৌরসভা থেকে লুটকৃত ১ হাজার টমটম নিয়ে চরম ক্ষোভ: স্থগিত লাইসেন্সে বৈধতা দেওয়ার পায়তারা

    admin
    September 5, 2026 5:56 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজার পৌরসভা থেকে জবরদস্তি মূলক ভাবে ছিনিয়ে নেওয়া বা লুট করা প্রায় ১,০০০ টমটম (ইজিবাইক) লাইসেন্সের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণে চরম গাফিলতি ও সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। পৌর কর্তৃপক্ষ অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ নিতে না পারায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    সংগৃহীত অফিস আদেশ ও তথ্যানুযায়ী, জেলা আইনশৃঙ্খলা কমিটির অনুমোদন না থাকা এবং শহরে তীব্র যানজট নিরসনে ব্যাঘাত ঘটার কারণে কক্সবাজার পৌরসভা থেকে ইস্যুকৃত ৩,০০০-এর অধিক টমটম/ইজিবাইক লাইসেন্স প্লেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। গত ২২ জুলাই ২০২৫ তারিখে কক্সবাজার পৌরসভার সাবেক প্রশাসক রুবাইয়া আফরোজ স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নম্বর: কক্স/পৌর/লাই/২০২৫/৫৭০(২)) এই স্থগিতাদেশ জারি করা হয়। পৌরসভার সাবেক প্রশাসক রুবাইয়া আফরোজ জানান, নিয়ম অনুযায়ী মাত্র ৪০০টির মতো লাইসেন্স প্রদানের প্রক্রিয়া চলছিল এবং বাকি গুলো হস্তান্তর বা প্রদান সম্পূর্ণরূপে নিষেধ ছিল। কিন্তু একদল ব্যক্তি গায়ের জোরে পৌরসভা থেকে জোরপূর্বক বাকি প্রায় ১,০০০ লাইসেন্স ছিনিয়ে নিয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় পৌরসভা সব লাইসেন্স স্থগিত ঘোষণা করে এবং ট্রাফিক বিভাগকে লিখিত চিঠি পাঠায়।

    তবে স্থগিতাদেশ ও চিঠি চালাচালির বাইরে অপরাধীদের বিরুদ্ধে সরাসরি কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ না করায় অসন্তোষ বেড়েছে। সাবেক প্রশাসক বলেন, লাইসেন্স গুলো বাতিল করে ট্রাফিক বিভাগকে চিঠি দিয়েছি। এখন আটকাতে হবে ওনাদের। আমি তো বাতিল করেছি, তার মানে এ নাম্বার গুলোর বৈধতা নেই।

    ট্রাফিক বিভাগ ও পৌরসভার এমন ঢিলেঢালা অবস্থানের কারণে অবৈধ ও ছিনতাইকৃত এসব টমটম প্রতিনিয়ত পর্যটন শহরের মূল সড়কে চলাচল করছে, যা তীব্র যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। উল্লেখ্য যে এই টমটম লাইসেন্স কেলেংকারির দায়ে তৎকালীন সময়ে পৌরসভা কয়েকজন কর্মচারী কে বিভিন্ন জেলায় শাস্তিমূলক বদলি করা হয়। কিন্তু যাদের হাতে হাতে এই লাইসেন্স গুলো বহাল তবিয়তে আছে অদৃশ্য কারণে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোন আইনি পদক্ষেপ তো নেয় নি, বরং সম্প্রতি বর্তমান পৌর প্রশাসক দূনীতির আশ্রয় নিয়ে সে গুলো কে নবায়ন করার সুযোগ করে দিয়েছে ।

    এই বিষয়ে নিয়ে এই প্রতিবেদক অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক দেবদূত মজুমদার এর সঙ্গে কথা বললে তিনি জানান, লাইসেন্স বাতিল বা স্থগিত সংক্রান্ত কোন চিঠি উনি পায় নাই। তাই তার পক্ষে কোন ধরনের ব্যবস্থা নেয়া সম্ভব নয়।

    এদিকে বঞ্চিত টমটম ড্রাইভার মালিক সমিতির ব্যানারে দুইশত দশ জন শ্রমিক দীর্ঘ পাঁচ দিন পৌরসভা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে এবং আগামী ৬ ও ৭ ই সেপ্টেম্বর অনশন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে । এরপর ও এই বিষয়ে সুষ্ঠ কোন সমাধান না হলে তারা কঠোর আন্দোলন এর ডাক দেবেন বলে জানিয়েছেন ।

    এই বিষয়ে সচেতন নাগরিক সমাজ অবিলম্বে লুটপাট কারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ ও পুলিশের অভিযানের দাবি জানিয়েছেন। এভাবে যদি দিনদুপুরে সরকারি একটা সেবা দানকারী প্রতিষ্ঠান থেকে ১০০০ লাইসেন্স লুটপাট হওয়ার পর ও কোন আইনি পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে অপরাধীদের বিস্তার দিন দিন আরো বৃদ্ধি পাবে যা একসময় কোন ভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, এটা সমাজ ও দেশের জন্য অশনি সংকেত হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST