ঢাকাFriday , 5 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রশংসায় ভাসছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা

    admin
    September 5, 2025 10:57 pm
    Link Copied!

    নয়ন রায়, ম‌ণিরামপুর থে‌কে;

    যশোরের মণিরামপুর উপজেলা চেয়ারম্যান স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষক্রিয়া নিরোধ ‘স্নেক ভেরিয়াম এন্টিসিরাম আই.পি’ ( এন্টিভেনম) জনস্বার্থে দ্রুত সময়ে সরবারাহ করায় বর্তমানে উপজেলা ব্যাপী প্রশংসায় পঞ্চমুখ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।

    ‎উল্লেখ্য,গত রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে মণিরামপুর পৌরশহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাধাঘাটায় ১টি ভাড়া বাড়িতে ঘুমন্ত অবস্থায় ৪ বছরের আজিম ও ১০ বছরের হালিমাকে (কালাচ) সাপ কামড় দিলে তাদের মা ছেলে আজিম,মেয়ে হালিমাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাঃ না পেয়ে সদর হাসপাতালে যাওয়ার পথে শিশু আজিমের মৃত্যর ঘঠনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে সেবা না দেওয়ার অভিযোগের তীর ছুড়ে দেয় ভুক্তভোগী পরিবার সহ সাধারণ জনগনের উপজেলা বাসীর বৃহৎ একটি অংশ।

    ‎তবে অভিযোগ অস্বীকার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক ফয়েজ আহম্মেদ ফয়সাল জানান,হাসপাতালে কোন সাপে কাটা রোগী ঐদিন আসেনাই বরং ১টা এন্টিভেনম ছিলো বলে তিনি দাবী করেন ।‎দোষারোপের তোপে ও মণিরামপুর উপজেলা সহ সারা দেশে কমনক্রেট বা বিষধর কালাচ সাপের প্রদুর্ভাব দেখা দেওয়ায় পরেরদিন বৃহস্পতিবার(৩ রা সেপ্টেম্বর) সাপে কাটা রোগীর প্রতিশেধক হিসাবে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় বিশেষ বরাদ্ধে ২০টি এন্টিভেনম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।‎তড়িৎ গতিতে এন্টিভেনম সরবারহ করায় উপজেলা ব্যাপী জনসাধারনের ভূয়সী প্রশংসার বিভিন্ন মন্তব্যে ভারী হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্লাটফর্ম।

    ‎এ বিষয়ে একান্ত স্বাক্ষাতকারে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন,সাধারণ জনগনের সেবার মান শতভাগ পৌছে দেওয়ার চেষ্টা করছি। বিষাক্ত সাপের কামড়ে যে ৪ বছরের আজিম শিশুটি মারা গেছে সে কোন না কোন মায়ের সন্তান। নিতান্ত মণিরামপুরে সাপের কামড়ে আর কোন মায়ের বুক যেনো খালি না হয়। উপজেলাবাসীর উদ্দেশ্য তিনি জানান,সাপের কামড়ে কোন কবিরাজ বা উঝা নই সরাসরি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসুন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST