ঢাকাFriday , 25 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মানিকগঞ্জে অবৈধ থ্রি-হুইলার, ট্রলি ও সিএনজির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

    admin
    September 25, 2026 4:40 pm
    Link Copied!

    মো নাহিদুর রহমান শামীম
    মানিকগঞ্জ প্রতিনিধি:

    মানিকগঞ্জ শহর ও আশপাশের সড়কে যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ থ্রি-হুইলার, ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক পুলিশ।
    সকাল ১১টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠের উত্তর-পূর্ব কোণে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানকালে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন যাচাই করা হয়।

    ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন সড়কে অনেক যানবাহন চলাচল করছে, যেগুলোর চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। আবার কিছু যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্রও নেই। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধভাবে থ্রি-হুইলার ও ট্রলি চলাচলের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, কর্মজীবীসহ সাধারণ মানুষ।

    বিশেষ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, শহরের প্রধান সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত সংখ্যক থ্রি-হুইলারসহ অন্যান্য যানবাহনের চলাচলে যানজটের তীব্রতা বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

    জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. হামিদুর রহমান বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নেই কিংবা চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

    ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সড়কে চলাচলের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যানজট নিরসনে নির্ধারিত স্থান ছাড়া সড়কে যানবাহন না রাখার জন্যও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST