ঢাকাWednesday , 1 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মেহেরপুরে সীমান্তবর্তী এলাকা থেকে ৫হাজার ৩৭৫লিটার জব্দ, আটক -১

    admin
    April 1, 2026 3:47 pm
    Link Copied!

    এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি

    মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে জেলা পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে এই অভিযান পরিচালনা করে মেহেরপুর সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল।

    পুলিশ জানায়, দক্ষিণ শালিকা গ্রামের আবু সুফিয়ানের মালিকানাধীন ফারাবী ট্রেডার্সের গুদাম থেকে ২৬ ব্যারেলে মোট ৫ হাজার ৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। গুদামটি ভারত-বাংলাদেশ সীমান্তের তারকাটা থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।

    সীমান্তবর্তী এলাকায় এত বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুদ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেলগুলো অবৈধভাবে মজুদ করা হয়েছিল।

    অভিযান শেষে লাইসেন্স ছাড়া তেল মজুদের দায়ে আবু সুফিয়ানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

    মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সীমান্তের তারকাটার এক কিলোমিটারের মধ্যে অবৈধভাবে বিপুল পরিমাণ তেল মজুদের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। জব্দ করা তেল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST