ঢাকাTuesday , 14 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রোয়াংছড়িতে বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    admin
    April 14, 2026 9:31 pm
    Link Copied!

    উমংনু মারমা
    রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি।

    বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোয়াংছড়ি উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪/০৪/২০২৬) স্থানীয় নিত্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে বিভিন্ন নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়।
    অনুষ্ঠানের মঞ্চে পাহাড়ে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। বিশেষ করে স্থানীয় আদিবাসী সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে পরিবেশিত নৃত্য দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
    এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেজর সৈয়দ রবিউল ইসলাম
    (২৮ ইবি) ক্যাম্প কমান্ডার রোয়াংছড়ি আর্মি ক্যাম্প, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি থানা অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির, রোয়াংছড়ি কলেজে অধ্যক্ষ, জেরি বুইতিং, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রোয়াংছড়ি উপজেলা নির্বাহি অফিসার, তাজমিন আলম তুলি। এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজনস্থল সাজানো হয় বৈশাখী নানা উপকরণ দিয়ে, যা পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।
    অনুষ্ঠানে সভাপতি, তাজমিন আলম তুলি জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST