ঢাকাMonday , 2 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্যামনগরে থামছে না সড়ক দুর্ঘটনা,দেড় মাসের ব্যবধানে আবারও প্রান কেড়ে নিল ঘাতক বাস।।

    admin
    November 2, 2026 3:11 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।

    সাতক্ষীরার শ্যামনগরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোঃ সাগর আলী (৫৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
    সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার সুন্দরবন লক্ষ্মী সিনেমা হলের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের ভেটখালি থেকে সাতক্ষীরাগামী একটি বাস এবং শ্যামনগর থেকে বংশীপুরগামী একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা মোঃ সাগর আলী ঘটনাস্থলেই নিহত হন।
    নিহত মোঃ সাগর আলী শ্যামনগর উপজেলার ৮ নম্বর ঈশ্বরীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মরহুম সওকাত আলীর বড় ছেলে।
    এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল ইসলাম পাটোয়ারী বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।
    এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST