ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাংবাদিক আক্তার ফারুক শাহীন-এর ওপর হামলায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব B.C.P.C-এর নিন্দা ও প্রতিবাদ

    admin
    August 16, 2026 1:55 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আক্তার ফারুক শাহীন-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)।

    শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    সভাপতি খান সেলিম রহমান বলেন, “সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

    সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

    সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

    B.C.P.C-এর পক্ষ থেকে সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও পেশাগত দায়িত্ব পালনে বাধা বন্ধ এবং স্বাধীন সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

    খান সেলিম রহমান
    সভাপতি
    বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)
    কেন্দ্রীয় কমিটি

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST