ঢাকাTuesday , 31 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাফল্যের চার বছরে পা, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো প্রেসক্লাব ক্ষেতলাল,

    admin
    March 31, 2026 4:15 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জেলা প্রতিনিধি জয়পুরহাট :

    জয়পুরহাটের ক্ষেতলালে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব ক্ষেতলালের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

    সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় প্রেসক্লাব ক্ষেতলালের অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

    কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া মাহফিল।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খাদেমুল ইসলাম আঞ্জুমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক নাফিউল হাদী মিঠু।উপজেলা জামায়াত নেতা স্বয়ন,ক্ষেতলাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল দৈনিক করতোয়া পত্রিকার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম।

    প্রেসক্লাব ক্ষেতলালের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি এস.কে. মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি ওয়াকিল আহমেদ, সহ-সভাপতি হাবিবউল্লাহ খান এবং সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ঘোষণা পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি সেলিম হোসেন কার্জ্য নির্বাহী সদস্য মোঃ রুহুল আমিন পারভেজ এবিসি ন্যাশনাল নিউজ এর জেলা প্রতিনিধি জয়পুর কন্ঠ প্রতিনিধি, ও রুবেলসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ।

    উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রেসক্লাব ক্ষেতলাল ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

    অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST