ঢাকাTuesday , 16 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন

    admin
    December 16, 2025 5:57 pm
    Link Copied!

    কাজী রেজওয়ান হোসেন সান, জয়পুরহাট প্রতিনিধি:

    মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

    দিনের প্রথম প্রহরে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া ও পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই কুচকাওয়াজ, শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।

    কর্মসূচিতে বক্তারা বলেন, “মুক্তিযুদ্ধের ত্যাগ ও চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

    দিনব্যাপী আয়োজনগুলোতে অংশগ্রহণ করে জয়পুরহাটবাসী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন এবং স্বাধীনতার মহান অর্জন স্মরণ করেছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST