ঢাকাFriday , 25 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগ পৌরসভা গেইট সংলগ্ন উত্তর সাহাপুর মার্কেটে অগ্নিকাণ্ড

    admin
    September 25, 2026 9:03 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি:–

    নোয়াখালীর সেনবাগ পৌরসভা গেইট সংলগ্ন উত্তর সাহাপুর গ্রামের ফ্রান্স প্রবাসী ওমর ফারুকের বাড়ির সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    এতে নুরুল হক (চেয়ারম্যানের) দোকান নামে পরিচিত) ১ টি কনফেকশনারি, ফারুক ইলেকট্রিক, শাহজাহানের ওষুধের দোকান, চৌধুরীর বাঙারী মালের গোডাউন সহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী ধারণা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে শুক্রবার পবিত্র জুম্মার নামাজের দিন সকল দোকানদার দুপুরের পরে বাসায় ছিল, আগুন লাগার পর তা দ্রুত আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে

    এ সময় সেনবাগ উপজেলার ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় কয়েকজন বাসিন্দা পাশের খাল থেকে ও বাসা বাড়ীর টিউবওয়েল থেকে বালতি দিয়ে পানি আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে যান। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নিয়েছেন ততক্ষণ সকল দোকান আগুনে পুড়ে ব্যবসায়ীদের জীবনের সকল সঞ্চয় আগুনে পুড়ে নেমেছে শেষ হয়ে যায়।স্থানীয়দের অভিযোগ, সেনবাগ পৌরসভার থানার মোড় এবং সুলতান প্লাজার সামনে রাস্তা ও ফুটপাত দখল করে এলোমেলো বিশৃংখল অবস্থায় অটোরগাড়ি,, সিএনজি,জনসাধারণের ব্যবহারিত মোটরসাইকেল দিয়ে ও রাস্তায় ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসার কারণে অগ্নিকাণ্ডের প্রায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সহযোগিতা করেন।
    ফায়ার সার্ভিসের পাশাপাশি জানমাল রক্ষার্থে সেনবাগ থানার পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
    গ্যাস সিলিন্ডারের দোকান ও দুটি গোডাউন থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এ ঘটনায় সেনবাগ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST