মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি:–
সেনবাগের কাবিলপুর ইউনিয়ন ভেঙ্গে ইয়ারপুর ইউনিয়ন নামে আরো একটি ইউনিয়ন ঘোষণা করায় বর্নাঢ্য মোটর শোভাযাত্রা করেছে ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
এতে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের কণ্যা তামান্না ফারুক থীমা, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান,পৌর বিএনপির আহবায়ক ফারুক বাবুল,সদস্য সচিব সহিদ উল্যাহ, সাবেক আহবায়ক আবদুল হান্নান লিটন,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নুর নবী বাচ্চু সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।
তামান্না ফারুক থীমা তার বক্তব্যে বলেন, আপনাদের এমপি জয়নুল আবেদিন ফারুক কথায় নয় উন্নয়ন এবং কাজে বিশ্বাসী। এই নবাগত ১০ নং ইয়ারপুর ইউনিয়নের সকল মানুষের আগামী দিনে সকল নাগরিক সেবা সুবিধা দেওয়ার জন্যই ১০ নং ইয়ারপুর ইউনিয়ন ঘোষণা গঠিত হয়।
এ সময় নবাগত ১০ নং ইয়ারপুর ইউনিয়ন গঠনের জন্য সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


