মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :
সোমবার (১ ডিসেম্বর) হাটহাজারী উপজেলা প্রশাসনের সহায়তায় ৫০০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলায় সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯৫০ হেক্টর জমিতে। উপজেলার তৈল উৎপাদন লক্ষ্যমাত্রা ও ভোজ্যতৈলের চাহিদা মেটাতে উপজেলা প্রশাসন থেকে উদ্যোগটি গ্রহণ করা হয়। এতে প্রতিজন কৃষক ১ বিঘা জমির জন্য সরিষা বীজ পাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



