ঢাকাThursday , 13 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারীতে প্রকৃতি যুব সংঘের ১৭তম বর্ষপূর্তি ও ‘প্রকৃতি যুব সংঘ অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত।

    admin
    August 13, 2026 2:30 pm
    Link Copied!

    মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি :

    হাটহাজারী পৌরসভা অন্তর্গত ১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান প্রকৃতি যুব সংঘের অগ্রযাত্রার ১৭তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রকৃতি যুব সংঘ অ্যাওয়ার্ড ২০২৬।

    অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজের গুণী ও কৃতি সন্তান এবং বিভিন্ন সামাজিক সংগঠনকে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—
    হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ,
    হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম,
    উত্তর জেলা ছাত্রদলের সভাপতি মোঃ তকিবুল হাসান তকি,
    উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ নাজিম উদ্দিন,
    জাগৃতি সভাপতি মোঃ ওসমান, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা,
    শাহ আনোয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন হাফিজুর রহমান,
    হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন,
    অর্থ সম্পাদক মোঃ আবুল মনছুর,
    আজব নুর বেগম ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশনের চেয়ারম্যান মোঃ রহিম বাদশাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকৃতি যুব সংঘের সভাপতি মোঃ নাজিম উদ্দিন। তাঁর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম–এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
    সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, মোঃ কামাল উদ্দিন,
    উপ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাদশা,
    সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু,
    সহ-সাধারণ সম্পাদক মোঃ মঈনউদ্দিন,
    অর্থ সম্পাদক মোঃ শাহেদ,
    সাবেক সভাপতি মোঃ ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাওনসহ
    জাহেদ, শরীফ, হোসেন, সাজু করিম, আরিফ, জিসাদ, আরাফাত, জাহাঙ্গীর, আলাউদ্দিন পিয়ারু, ইসমাইল, রানা প্রমুখ।

    অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ ও ঝমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

    প্রকৃতি যুব সংঘ
    সমাজ গঠনে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা আরও বেগবান করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST