ঢাকাTuesday , 20 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ২১ দিন পর সাইদুলের জামিন, খুশিতে গ্রামবাসীর গণভোজ

    admin
    October 20, 2026 7:03 pm
    Link Copied!

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

    ময়মনসিংহে ফুলবাড়ীয়া পৌর ৯ নং ওয়ার্ড উওর জোরবাড়িয়া জমিসংক্রান্ত বিরোধের মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নুরুল ইসলাম ভুট্টার । ও ছেলে সাইদুল রহমান (২৩) । তাঁদের মুক্তিতে খুশি হয়ে নিজেদের উদ্যোগে গণভোজের আয়োজন করেছেন উত্তর জোরবাড়িয়া গ্রামের বাসিন্দারা।

    সোমবার (২০ অক্টোবর) দুপুরে গ্রামের মানুষের অংশগ্রহণে এ গণভোজ অনুষ্ঠিত হয়।
    স্থানীয় সূত্রে জানা গেছে, ভূট্টা ও তার ছেলে সাইদুলের জামিনে মুক্তির খবরে আনন্দিত গ্রামবাসী নিজেদের সামর্থ্য অনুযায়ী এ আয়োজনের উদ্যোগ নেন। কেউ দিয়েছেন টাকা, কেউ চাল, আবার কেউ পুকুরের মাছ দিয়ে সহযোগিতা করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় গ্রামের মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।

    গণভোজে অংশ নেওয়া গ্রামবাসী জানান,
    নুরুল ইসলাম ভুট্টা একজন সহজ-সরল দিনমজুর। দিন এনে দিন খেয়ে তাঁর সংসার চলে। জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁদের বিরুদ্ধে করা মামলাটিকে তাঁরা মিথ্যা বলে দাবি করেন। তাঁদের অভিযোগ, নাহিদুল ইসলাম নাঈস বাদী হয়ে নুরুল ইসলাম ভুট্টা ও তার ছেলে সাইদুলের বিরুদ্ধে যে মামলা করেছেন, তা সঠিক নয়।

    গ্রামবাসীর ভাষ্য, সাইদুলের জামিনে মুক্তি তাঁদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। তাঁদের মুক্তির আনন্দ ভাগাভাগি করে নিতে তাঁরা নিজেরাই উদ্যোগী হয়ে এ গণভোজের আয়োজন করেন। এ আয়োজনের মধ্য দিয়ে ভূট্টা ও তার ছেলে সাইদুলের প্রতি তাঁদের সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাবেরও প্রকাশ ঘটেছে।

    তবে মামলার অভিযোগ, জমি নিয়ে বিরোধের প্রকৃত ঘটনা এবং উভয় পক্ষের বক্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বাদী নাহিদুল ইসলাম নাইসের বক্তব্যও জানা সম্ভব হয়নি।
    গ্রামবাসী মামলাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের মাধ্যমে নিরপেক্ষ বিচার নিশ্চিত হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST