ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট বানিজ্যের খবরে সংবাদ কর্মীর উপর হামলা

    admin
    September 2, 2025 12:56 am
    Link Copied!

    এম কে হাসান, কক্সবাজার থে‌কে//

    কক্সবাজার জেলা সদর হাসপাতালের অনিয়ম, দূর্নীতি ও সিন্ডিকেট বানিজ্যের নিউজ প্রকাশের জের ধরে সাংবাদিক কে লাঞ্ছিত করা হয়েছে এবং জীবন নাশের হুমকি দেয়া হচ্ছে ।

    কক্সবাজার জেলা সদর হাসপাতালে কর্মরত বর্তমান তত্ত্বাবধায়ক মং টিন ঞো এর সিন্ডিকেট বানিজ্যের উপর আঘাত আসার সাথে সাথে নিউজের ২য় পর্বের তথ্য সংগ্রহ করার পর তত্ত্বাবধায়ক এর রুম থেকে বের হওয়ার সাথে সাথে দৈনিক প্রভাতী বাংলাদেশ এর বিশেষ প্রতিবেদক ও দি ইন্ডিপেন্ডেন্ট বাংলার জেলা প্রতিনিধির উপর ঝাপিয়ে পড়ে, এ সময় সন্ত্রাসীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শারীরিক ভাবে নির্যাতন করে হুমকি দেয় ভবিষ্যতে যদি এই হাসপাতালের বাউন্ডারির মধ্যে কোন দিন যেন না আসে । উক্ত ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক তাৎক্ষণিক কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি কে বিষয়টি অবহিত করেন এবং আইনি প্রক্রিয়া ও জীবনের নিরাপত্তার জন্য সাধারন ডায়রি করার প্রক্রিয়া চলমান আছে । এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় জানাজানি হলে তাৎক্ষণিক কক্সবাজার জেলায় কর্মরত সকল স্বেচ্ছাসেবী ক্ষোভে ফেটে পড়েন, তারা দাবি করেন সিসিটিভি ফুটেজ দেখে সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে হবে এবং আগামী কাল জেলা প্রশাসক কে স্মারকলিপির মাধ্যমে জেলা সদর হাসপাতালের সকল অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট বানিজ্যের বিষয়ে অবহিত করবেন। জেলা প্রশাসক এর সিদ্ধান্তের আলোকে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST