মো:ফারুক আহমেদ (ঘাটাইল)
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়১৪টি ইউনিয়ন ১টি পৌরসভায় অনুষ্ঠিত ৯৪টি পুজা মন্ডবে সাধারণ সম্পাদক সভাপতিদের নিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে ঘাটাইল থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৫অক্টোবর) সকাল ১১টায থানা প্রাঙ্গনে এ সভা হয়। সভায় পুলিশ কর্মকর্তা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পূজার সময় শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় যুবসমাজ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা কামনা করা হয়। সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। থানা কর্তৃপক্ষ আশ্বাস দেন, প্রতিটি মণ্ডপে পুলিশ টহল ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। উপস্থিত সবাই ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবকে আনন্দমুখর করার আহ্বান জানান।ঘাটাইল থানা কতৃক আয়োজিত অফিসার্স ইনচার্জ মোঃ মোকছেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্যর সঞ্চালনায় বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সভাপতি অধীর চন্দ্র সাহা, সহসভাপতি প্রনতী রায় চৌধুরী, হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারন সম্পাদক কার্ত্তিক দত্ত পুজা উদযাপন ফ্রন্টের ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক গোপাল গুহ রায়, সদস্য সচিব অরুণ জ্যোতি সাণ্যাল প্রমুখ।


