ঢাকাTuesday , 10 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • চৌদ্দগ্রাম গুনবতী ইউনিয়নের মাসুদ রানা মেম্বার থেকে সফল উদ্যোক্তা।

    admin
    November 10, 2026 2:20 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    বেকারত্বকে দূর করতে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষন নিয়ে ২০১২ সাল থেকে মৎস্য চাষ ও পশুপালসহ বিভিন্ন কৃষি কাজ করা শুরু করেন মাসুদ রানা । সে থেকে অক্লান্ত পরিশ্রম করে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের পরিকোট গ্রামের মাসুদ রানা হয়ে উঠেছেন একজন সফল মৎস্য চাষী ও খামারি।

    চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড় মেম্বার সফল উদ্যোক্তা মাসুদ রানার সঙ্গে কথা হলে তিনি জানান, ২০১২ সালে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে মৎস্য চাষ পশু পালের পাশাপাশি মহিশ পালন এবং বিভিন্ন কৃষি কাজ শুরু করেন।
    মাসুদ রানা উপজেলার গুনবতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড় বর্তমান মেম্বার হয়ে জনগনের সেবা দিয়ে আসছেন।

    বিভিন্ন উদ্যোক্তাদের দেখে খামারি হয়ে উঠার উদ্যোগ নেন তিনি সে হিসেবে মৎস্য চাষ ও কয়েকটি মহিশ নিয়েই শুরু করেন মাসুদা রানা।
    এখন তিনটি পুকুরে মৎস্য চাষ ও প্রায় ২০ টি মহিশ রয়েছে, তার পাশা পাশি সবজি চাষ এবং ধান ভাঙ্গার মিশিন ও কয়েকটি হাল চাষের ট্রাক্টর রয়েছে এখন তার। রয়েছে কয়েকরি দোকান ও গ্যারেজ।

    মাসুদ রানা বলেন, ইউপি মেম্বার আমার আয়ের উৎস নয়, মেম্বারি হচ্ছে আমার জনগনের সেবা দেয়া “এখান থেকে ভালো আয় হচ্ছে। আমি এই খামার আরও বড় করতে চাই। ভবিষ্যতে ইচ্ছা আছে মাছ চাষের প্রকল্প এবং এর পাশাপাশি হাঁস পালন ও গরু ও মহিশের খামার আরো বড় করা।
    আমার এই খামার ও মাাছ চাষ প্রকল্পে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে আমার মূল উদ্দেশ্য।
    ইউপি মেম্বার মাসুদ রানা গুমবতী ইউনিয়নের পরিকোট গ্রামে ৩ টি মৎস্য চাষ এবং মহিশ পালনসহ বিভিন্ন ব্যবসা গড়ে তুলেন।
    মাসুদা রানা বলেন বেকার যুবকেরা চাকরির পিছলে না ছুটে নিজের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে লক্ষ টাকা আয় করতে পারেন।
    মাসুদ রানার এলাকার হাজী আব্দুর রব বলেন মাসুদ রানা মেম্বার একজন ভাল লোক, সে ইউপি মেম্বার হয়ে কোনো অনৈতিক ইনকামের দিকে না গিয়ে নিজে পরিশ্রম করে কি ভাবে স্বাবলম্বী হওয়া যায় সে চেষ্টা করে যাচ্ছেন।
    তিনি আরো বলেন মাসুদ রানার মত এলাকার বেকার যুবকেরা এ ভাবে এগিয়ে আসলে অনেক কর্মসংস্থান হবে, বেকারত্ব দূর হবে।
    পরিকোট গ্রামসহ পাশ পাশের এলাকার বেকার যুবকেরা মেম্বার মাসুদ রানার এই উদ্যোগ গুলো দেখে অনুপ্রাণিত হয়ে বেকার সমস্যা দূর করতে নিজেরাই কিছু করবে এমন প্রত্যাশা করেন স্হানীয় এলাকাবাসী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST