ঢাকাFriday , 12 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রণক্ষেত্র ও অগ্নিসংযোগ, আহত অর্ধশতাধিক

    admin
    September 12, 2025 9:05 pm
    Link Copied!

    এম কে হাসান, কক্সবাজার থে‌কে//

    কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী-দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে ফাইনাল ম্যাচে রামু ও টেকনাফ উপজেলা ফুটবল দল মুখোমুখি হওয়ার কথা ছিলো, কিন্তু দর্শকদের অতিরিক্ত চাপে সংর্ঘষ, অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনায় খেলা স্থগিত করতে বাধ্য হয়েছে আয়োজক কমিটি।

    ধারণ ক্ষমতা ৮ হাজার হলে ও খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয় কমপক্ষে ৪০/৫০ হাজার দর্শক। বিকেল ৪ টার দিকে গ্যালারি ছাড়িয়ে মাঠে অবস্থান নেয় হাজার হাজার দর্শক, ভেঙ্গে ফেলা হয় ষ্টেডিয়ামের প্রধান ফটক গুলো।

    পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সেনা বাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় বিক্ষুব্ধ দর্শকরা শুরু করে ইট পাটকেল নিক্ষেপ, অগ্নি সংযোগের পাশাপাশি করা হয় স্টেডিয়াম সহ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় ভাংচুর।

    এ সময় কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিন, সদর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন , একাধিক সাংবাদিক সহ অন্তত ৪০/৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ।

    সন্ধ্যা সাড়ে ৬ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্টেডিয়াম এলাকায় সহ পুরো শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, চারপাশে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    খেলায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলম, তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন সূত্র ।

    টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এক সদস্য বলেন, আয়োজক কমিটির গাফেলতির কারণে এমন ঘটনা ঘটেছে তাদের সতর্ক থাকা উচিত ছিলো।

    গত ১ সেপ্টেম্বর থেকে ৯ উপজেলা নিয়ে শুরু হয় এই টুনার্মেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার কথা জানিয়ে সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হন নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST