ঢাকাSunday , 2 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঝালকাঠির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মতবিনিময়

    admin
    November 2, 2025 10:56 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকা‌ঠি থে‌কে

    ঝালকাঠির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “আমরা শতভাগ আনুপাতিক প্রতিনিধিত্ব (পি আর) ব্যবস্থায় বিশ্বাস করি না। তবে একশো আসনে পিআর হলে তা ভালো ফল দিতে পারে।”

    রোববার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় তিনি আরও বলেন, “দুই কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রয়োজন নেই, আমরা একটি কক্ষবিশিষ্ট সংসদ চাই। প্রয়োজনে সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করা যেতে পারে, যেখানে নারী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা উচিত।”

    ব্যারিস্টার ফুয়াদ বলেন, “উচ্চ কক্ষে পিআর হলে এমপি বেচাকেনা শুরু হবে, যা গণতন্ত্রের জন্য অস্বাস্থ্যকর। জাতীয় নির্বাচনের আগে একটি হলেও স্থানীয় নির্বাচন করা উচিত ছিল, এতে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ হতো।”

    অন্তর্বর্তী সরকারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর আমি অধ্যাপক ইউনুসের সরকারকে সফল বলে মনে করি।”

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির ঝালকাঠি-২ আসনের এমপি প্রার্থী শেখ জামাল হোসেন, জেলা আহ্বায়ক মো. জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদ হোসেন বশিরসহ দলীয় নেতাকর্মীরা।
    অনুষ্ঠানে ঝালকাঠির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST