ঢাকাWednesday , 30 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাতক্ষীরা শ্যামনগরে ভুরুলিয়ায় শাধুর হাটখোলায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

    admin
    September 30, 2026 10:17 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সাধুর হাটখোলায় বিএনপির সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পক্ষে এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভুরুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাধুর হাটখোলা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা শেখ আমির আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম।

    সমাবেশে বক্তব্য দেন ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজু আহমেদ রাজু, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফ ও আদম আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কিসমত আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জবেদ আলী মিস্ত্রি, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ হোসেন বাবলু, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রেজাউল ইসলাম, শ্যামনগর পৌর মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক, মোহাম্মদ হযরত আলী (শান্ত )যুব নেতা আশারাফ হোসেন ও উজ্জ্বল কুমার মণ্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করতে যেকোনো ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

    সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST