ঢাকাWednesday , 30 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কিশোর গ্যাং, মাদক ও বাল্যবিবাহ রোধে দূর্বাডাঙ্গায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    admin
    September 30, 2026 10:21 pm
    Link Copied!

    আবু রায়হান, মণিরামপুর(যশোর):

    যশোরের মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে মাদক, সন্ত্রাস, চুরি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিস্তার প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার বিকেল ৫টায় আয়োজিত এ সভায় শিক্ষার্থী, অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ। দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিট অফিসার মিলন মোল্যার সঞ্চালনায় সভায় স্থানীয় সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আবু সাঈদ বলেন, “কিশোর গ্যাং, মাদক ও বাল্যবিবাহ শুধু একটি পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা নয়; এগুলো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ।”
    তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন ও বন্ধুত্বপূর্ণ নজরদারি রাখতে হবে। শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে ভয় বা সংকোচের কারণে তা গোপন না করে শিক্ষক, অভিভাবক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

    তিনি আরও বলেন, সম্মিলিত সচেতনতাই মাদক, কিশোর গ্যাং, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

    সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর থানার সেকেন্ড অফিসার মানিক কুমার সাহা, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST