ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে এক কিশোরী নিখোঁজ।।

    admin
    August 16, 2026 4:30 pm
    Link Copied!

    মোঃ শাহজালাল, বরগুনা।।

    বরগুনায় নদীতে গোসলে নেমে জুঁই (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে নানা বাড়ি বরগুনায় বেড়াতে গিয়ে নদীতে নেমে নিখোঁজ হয় সে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

    রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাট-সংলগ্ন পায়রা নদীতে এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী জুঁই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মো. জনির মেয়ে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকা থেকে বাবার সঙ্গে বরগুনার বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এলাকায় নানা শানু মৃধার বাড়িতে বেড়াতে যায় স্কুলশিক্ষার্থী জুঁই। এরপরই এক স্বজনের সঙ্গে জুঁই পার্শ্ববর্তী পায়রা নদীতে গোসল করতে যায়। তবে নদীতে তীব্র স্রোত থাকায় পানিতে তলিয়ে যায় ওই শিক্ষার্থী। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা মিলে নদীতে জাল টেনে খোঁজাখুঁজি করেও জুঁইকে কোথায় পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

    এ বিষয়ে বরগুনা সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থালে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় এখন পর্যন্ত নিখোঁজ ওই শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ছাড়া পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকেও খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।

    মোঃ শাহজালাল
    বরগুনা।।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST