ঢাকাTuesday , 10 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ভূঞাপুরে পূর্ববিরোধের জেরে একই পরিবারের ওপর হামলার অভিযোগ, নারী-শিশুসহ আহত

    admin
    November 10, 2026 9:32 pm
    Link Copied!

    (টাঙ্গাইল) প্রতিনিধি

    টাঙ্গাইলের ভূঞাপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে একই পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর, নারীকে লাঞ্ছিত ও স্বর্ণালংকার, নগদ টাকা এবং মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। এতে নারী ও শিশুসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের প্রধান মো. বেল্লাল হোসেন।
    অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ী এলাকায় মসজিদের সামনের রাস্তায় বেল্লাল হোসেনের ছেলে তুহিনের ওপর হামলার ঘটনা ঘটে। তাঁকে রক্ষা করতে গেলে পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হন। এতে বেল্লাল হোসেনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ছয়টি সেলাই দিতে হয়। তাঁর স্ত্রী বাসনা বেগমসহ পরিবারের অন্য সদস্যরাও আহত হন। বাদীর অভিযোগ, হামলাকারীরা দুটি মোবাইল ফোন, নগদ ২৭ হাজার টাকা, স্বর্ণের চেইনসহ প্রায় ২ লাখ ৪২ হাজার টাকার মালামাল নিয়ে যায়। আহতদের প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ২১ আগস্ট ২০২৬ তারিখে আদালতে মামলা দায়ের করেন বেল্লাল হোসেন। তাঁর আরও অভিযোগ, মামলা করার পরও আসামিরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এমনকি মামলার সাক্ষীদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে। এ বিষয়ে ১০৭ ধারায় শান্তি রক্ষার মামলা এবং থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন বলে দাবি করেন তিনি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলার প্রয়োজনীয় নথি ও জিডি প্রতিবেদন আদালতে পাঠানো না হওয়ায় তাঁরা ন্যায়বিচার পেতে বিলম্বের মুখে পড়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পক্ষের মো. সামসুল বলেন, বেল্লাল ও তাঁর পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সঙ্গে অযথা ঝগড়া ও গালিগালাজ করেন। বৃষ্টিতে পা পিছলে পড়ে মাথায় আঘাত পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ-ই বিষয়ে ভূঞাপুর থানার এই মামলার দায়িত্ব প্রাপ্ত অফিসার, উপপরিদর্শক এসআই মোঃ নজরুল ইসলাম জনান, ঘটনার সত্যতা পাওয়া গেছে, তদন্ত প্রতিবেদন টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST