ঢাকাThursday , 23 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাগুরায় অনলাইন জুয়ার ‘মাস্টার এজেন্ট’সহ দুজন গ্রেপ্তার, মোবাইলে কোটি টাকা লেনদেনের তথ্য

    admin
    July 23, 2026 7:37 pm
    Link Copied!

    বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

    মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া এলাকা থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাস্টার এজেন্টসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাগুরা সদর থানা পুলিশ।
    পুলিশ সূত্রে জানা যায়, ১৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে সাজিয়াড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোনে প্রায় কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।
    অভিযানে তাদের কাছ থেকে অনলাইনভিত্তিক জুয়া অ্যাপের সঙ্গে সংশ্লিষ্ট ৯৮ হাজার ৬২০ টাকা এবং বিকাশসহ অন্যান্য আর্থিক সেবার মাধ্যমে লেনদেনের ৫ লাখ ৯৫ হাজার ৫৫৭ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
    এ ছাড়া অভিযানে উদ্ধার করা হয়—
    ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন
    ৯টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড
    অনলাইন জুয়া অ্যাপ ও আর্থিক লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য
    গ্রেপ্তারকৃতরা হলেন—মো. হৃদয় হাসান বাপ্পী (২৪) এবং ইমন হোসেন (শান্ত) ওরফে লিমন (২৭)। তাদের উভয়ের বাড়ি মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া এলাকায়।
    পুলিশের অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রের আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
    অনলাইন জুয়া ও এর সঙ্গে জড়িত আর্থিক লেনদেনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST