ঢাকাSaturday , 1 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজবাড়ীতে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণ

    admin
    November 1, 2025 2:57 pm
    Link Copied!

    জুয়েল রানা ,রাজবাড়ী প্রতিনিধি।

    ‎রাজবাড়ী জেলায় আজ ‘বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় পরিবর্তিত জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প’ -এর আওতায় পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
    ‎
    ‎শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। 
    ‎
    ‎এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেঁয়াজ সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মাহফুজুর রহমান।
    ‎
    ‎জেলা প্রশিক্ষণ অফিসার ডিএই রাজবাড়ী গোলাম রসূলের সভাপতিত্বে এ কর্মশালা সঞ্চালনা করেন মো শহিদুল ইসলাম উপপরিচালক ডিএই রাজবাড়ী এবং বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ।
    ‎
    ‎এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার তিনটি উপজেলার ৯০ জন কৃষক অংশগ্রহন করেন। 
    ‎
    ‎জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জানান, জেলায় প্রতিবছর প্রায় ৫ লাখ ২৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলেও উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রায় ১ লাখ মেট্রিক টন পেঁয়াজ নষ্ট হয়। এর ফলে একদিকে যেমন বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়, অন্যদিকে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকে না এবং কৃষকরাও ন্যায্য দাম পান না। তিনি এয়ার ফ্লো মেশিনকে এই সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করেন। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ নষ্ট হওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব, যা দেশের পেঁয়াজ আমদানি নির্ভরতা কমিয়ে আনবে এবং ভবিষ্যতে পেঁয়াজ রপ্তানির সুযোগ তৈরি করবে।
    ‎
    ‎তিনি আরও জানান যে, এই প্রকল্পের অধীনে জেলায় ০০টি উপজেলায় ০০হাজার ০০০টি এয়ার ফ্লো মেশিন বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে কৃষকদের সরাসরি মেশিন না দিয়ে বরং জনপ্রতি ব্যাংক অ্যাকাউন্টে ২৭ হাজার টাকা প্রদান করা হচ্ছে, যাতে তারা নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনো কোম্পানির মেশিন কিনতে পারেন। 
    ‎
    ‎প্রশিক্ষণ চলাকালে ১০টি এয়ার ফ্লো মেশিনের গুণগত মান পরীক্ষা করে কৃষকদের সামনে ব্যবহারের পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়

    ‎
    ‎
    ‎
    ‎
    ‎
    ‎
    ‎
    ‎

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST