ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেনবাগ নবীপুরে”সুন্দলপুর-৪ গ্যাস কূপ”জাতীয় গ্রীডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস।

    admin
    October 8, 2026 9:09 pm
    Link Copied!

    মোঃ আবদুল মোতালেব
    নোয়াখালী জেলা প্রতিনিধি :–

    সেনবাগে “সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ” খনন শেষে মিলেছে গ্যাসের সন্ধ্যান; জাতীয় গ্রীডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস।
    নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে মিলেছে গ্যাসের সন্ধান।

    এখন চলছে ডিএসটি টেস্টের কাজ। ডিএসটি সম্পন্ন হলেই কূপটিতে মোট মজুতকৃত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রীডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস।

    মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে কূপটিতে গ্যাসের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর আগে গত ২৮ জুলাই কুপটির খনন কাজ শুরু করা হয়।

    বাপেক্স সূত্রে জানা যায়, কূপটিতে ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিওডি ম্যাথডে ১৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। যার মধ্যে ১৪২০ মিটার থেকে ১৪৬০ মিটার পর্যন্ত জোনে গ্যাসের অস্তিত্ব মিলেছে।

    সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এখন থেকে আরও ২-৩ দিন ডিএসটি পরীক্ষা শেষে মোট মজুতকৃত গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST