ঢাকাFriday , 3 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হযরত শাহজালাল বিমানবন্দরে এনসিপির প্রোগ্রাম বয়কট করেছে সাংবাদিকরা

    admin
    October 3, 2025 11:22 am
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক//

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দুর্ব্যবহারের কারণে সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে গেছেন সাংবাদিকরা।

    আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এই ঘটনা ঘটে।জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা।

    তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চঃস্বরে স্লোগান দেয়া শুরু করে। তখন এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করেন।

    এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার আচরণ করেন। এই ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান গণমাধ্যমকর্মীরা।

    উপস্থিত এক গণমাধ্যম কর্মী জানান, আজ বিমানবন্দরে বিএনপির হুমায়ুন কবীরের বক্তব্য চলাকালে, এনসিপি নেতা-কর্মীরা ব্যাপক স্লোগান দিতে শুরু করে বিরক্ত করছিল। এরপর সাংবাদিকরা প্রতিবাদ করা শুরু করলে, গণমাধ্যমের ওপর চড়াও হোন এনসিপির নেতা-কর্মীরা।

    এদিকে কয়েকজন গণমাধ্যমকর্মী প্রতিবাদের সুরে এনসিপিদের উদ্দেশ্য করে বলেন, এখনই আপনাদের এমন দুর্ব্যবহার তাহলে ক্ষমতায় গেলে কী করবেন? ১৭ বছর ক্ষমতায় থাকলে তো আরও বেশি করবেন। আপনারা সাংবাদিকদের মানুষ মনে করছেন না। উচ্ছৃঙ্খল কর্মীদের দলে না রাখারও আহ্বান জানান তারা।

    প্রসঙ্গত, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST