ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কালীগঞ্জে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

    admin
    August 31, 2026 4:54 pm
    Link Copied!

    লালম‌নিরহাট প্রতি‌নি‌ধি//

    আজ,৩১/৮/২৬ইং
    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৭ নম্বর গোড়ল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন।
    বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণসহ বিভিন্ন স্থানে গাছ লাগানোর বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
    আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
    অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন, কালীগঞ্জ, লালমনিরহাট।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST