ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • “কুলাউড়ায় অবৈধ পাকিংবিরোধী অভিযান, জব্দ সাত সিএনজি কারাদণ্ড ১”

    admin
    August 19, 2026 8:02 pm
    Link Copied!

    মোঃসিপাউর রহমান কুলাউড়া সংবাদদাতা।

    মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা বাজারে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ৭টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে এবং একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত কুলাউড়া পৌরসভা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানকালে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের অপরাধে ৭টি সিএনজি অটোরিকশা জব্দ করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়। পাশাপাশি পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
    মোবাইল কোর্ট পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

    সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস জানান, পৌরসভা বাজারে যত্রতত্র সিএনজি পার্কিংয়ের কারণে যান চলাচলে বিঘ্ন ও সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বাজারের সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করে যেখানে-সেখানে যানবাহন পার্কিং করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
    সাধারণ মানুষের প্রতিক্রিয়া:
    এদিকে মোবাইল কোর্টের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন পৌরসভা বাজারে আসা সাধারণ মানুষ ও পথচারীরা। তাদের মতে, বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথের পাশে যত্রতত্র সিএনজি দাঁড় করিয়ে রাখায় প্রায়ই যানজটের সৃষ্টি হয় এবং পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। নিয়মিত অভিযান ও নির্দিষ্ট স্থানে সিএনজি পার্কিংয়ের ব্যবস্থা করা হলে বাজারের যানজট অনেকটাই কমবে বলে মনে করছেন তারা।

    কুলাউড়া পৌরসভা বাজারের যানজট ও জনদুর্ভোগ কমাতে যত্রতত্র সিএনজি পার্কিং বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। বাজারের সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST