মো: সিপাউর রহমান কুলাউড়া থেকে মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বটতলা বাজারের সরকারি খালের নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, আব্দুল আহাদ মিয়া নামক জনৈক ব্যাক্তি বেশ কয়েকবছর পূর্বে থেকে সরকারী খাল জবর দখল করে পাকা ভবন নির্মান করে তার নিয়ন্ত্রনে রেখেছিল। সম্প্রতি দখল ছেড়ে দেওয়া এবং ভবন সরিয়ে খাল সরকারকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দিলেও দখল ছাড়তে রাজি হননি দখলদার আহাদ মিয়া। ফলে বাধ্য হয়ে গতকাল রবিবার দুপুরে সহকারী কমিশনার ভূমি প্রনয় বিশ্বাস বুলডোজার দিয়ে পাকা ভবন ভেংগে সরকারি খাল জবর দখলমুক্ত করেন।এব্যাপারে সহকারী কমিশনার ভূমি প্রনয় বিশ্বাস জানান,জবর দখলকারী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


