জসিম উদ্দিন, জুড়ী উপজেলা প্রতিনিধি
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ২২ অক্টোবর জাতীয় সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে।এরই লক্ষে আজ (১১ অক্টোবর)২০২৬ রবিবার নিরাপদ সড়ক নিশ্চিত করতে ছাত্রছাত্রীদের সচেতন করনের লক্ষে সাগরলাল উচ্চ বিদ্যালয় ও ফুলতলা বশিরউল্লাহ উচ্চ বিদ্যালয়ে এক সেমিনার ও বৃক্ষরোপন কর্মসুচির আয়োজন করা হয়।নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম এর তত্বাবধায়নে ও সেমিনার বাস্তবায়ন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত এর পরিচালনায় এবং সদস্য হারুনুর রশিদ হিরা এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সহ সভাপতি সিরাজুল ইসলাম জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান বেলাল, কামরান হোসেন,ফখরুল ইসলাম সুমনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
সেমিনারে ছাত্রছাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তা, যাতায়াত সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয় এমনকি নিরাপদ সড়ক চাই সম্পর্কে সকলকে অবহিত করা হয়।
সেমিনার শেষে দুটি বিদ্যালয়ে দুটি ফলজ ও ভেষজ গাছ রোপন করা হয়।


