ঢাকাSunday , 11 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির প্রবীণ সদস্যদের সম্মাননা প্রদান ও সাংগঠনিক পরিচয়পত্র বিতরণ

    admin
    October 11, 2026 8:03 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

    রোববার (১১ অক্টোবর) বিকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মিলনায়তনে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি পঞ্চগড় জেলা শাখা প্রবীণ সদস্যদের সম্মাননা প্রদান ও সাংগঠনিক পরিচয়পত্র বিতরণের আয়োজন করে।

    বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ খোদা-বকস এর সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক মো: সোহেল রানার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম. এ মজিদ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা জজ কোটের পিপি এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, যুগ্ম আহবায়ক ও সাবেক পিপি এ্যাডভোকেট আদম সুফি,পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মানিক,পঞ্চগড় চেম্বারের পরিচালক মোঃ হায়াতুন আলম,বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প সমিতির উপদেষ্টা ও হাড়িভাসা ইউনিয়নের চেয়ারম্যান মো: সাইয়্যেদ নুরে -আলমসহ সমিতির নেতৃবৃন্দ।

    প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক এম. এ মজিদ বলেন,পঞ্চগড়ের মাটি ও মানুষের নেতা পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমিরের হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানান। সেই সাথে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প সমিতির জন্য সবধরণের সহযোগিতার আশ্বাস দেন।

    এর আগে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি পঞ্চগড় জেলা শাখার প্রবীণ সদস্যদের হাতে সম্মাননা তুলেদেন অতিথিরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST