আনিসুর রহমান মানিক, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় এজাহারনামীয় আসামি মোঃ আব্দুল্লাহ আল-মামুনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ২টা ৫ মিনিটে পঞ্চগড় পৌরসভার ইসলাম প্লাজার হোটেল ইসলাম আবাসিক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল-মামুন পঞ্চগড় পৌরসভার নতুনবস্তি রাজনগর এলাকার বাসিন্দা। তিনি মৃত নুর ইসলামের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চগড় সদর থানার মামলা নং-২২, তারিখ ১১ অক্টোবর ২০২৬ এবং জিআর নং-৪৬৫/২৬-এর এজাহারনামীয় আসামি তিনি। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯খ ধারা এবং দণ্ডবিধির ৩১৩, ৩২৩, ৩২৫ ও ৫০৬(২) ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


