ঢাকাSunday , 5 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ই-স্কা-ফ সিরাপ ও পাওয়ার টিলার জ-ব্দ

    admin
    July 5, 2026 7:11 pm
    Link Copied!

    মোসা বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদক দ্রব্য ইস্কাফ সিরাপ (ফে-ন্সি-ডি-লে-র বিকল্প) এবং একটি মালবাহী পাওয়ার টিলার ট্রলি আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। রোববার (০৫ জুলাই ২০২৬) সকালে সীমান্তের রহনপুর খয়রাবাদ নামক এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় এগুলো জব্দ করা হয়।
    ​বিজিবি সূত্রে জানা যায়, ৫ জুলাই ২০২৬ তারিখ

    আনুমানিক সকাল ০৮:৫৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত রহনপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে রহনপুর খয়রাবাদ নামক স্থানে পরিচালিত এই অভিযানে প-রি-ত্য-ক্ত অবস্থায় ২৮৩ বোতল ভারতীয় ই-স্কা-ফ সিরাপ এবং ০১ টি মালবাহী পাওয়ার টিলার ট্রলি আটক করা হয়। আটককৃত মাদক দ্রব্য ও যানবাহনের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    ​১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার, গরু ও মাদক পাচারসহ সব ধরনের চোরা চালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরা চালান রো-ধে বিজিবির এই সর্বাত্মক ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST