ঢাকাSunday , 5 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লামায় যাত্রা শুরু করল ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট’

    admin
    July 5, 2026 7:08 pm
    Link Copied!

    সিরাজুল ইসলাম, জেলা প্রতিনিধি বান্দরবান

    লামা (বান্দরবান) ৫ জুলাই: বান্দরবানের লামা উপজেলায় কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারে যাত্রা শুরু করেছে ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট’। রোববার দুপুরে লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টি.টি. অ্যান্ড ডি.সি. এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আশিকুর রহমান আশিক প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাপ্টেন তাওহীদ, ইনস্টিটিউট পরিচালনা কমিটির সভাপতি এম. রহুল আমিন, জীনামেজু কল্যাণ ট্রাস্টের পরিচালক উ. নন্দমালা মহাথেরো এবং পার্বত্য ভিক্ষু পরিষদ লামা উপজেলা শাখার সভাপতি জয় বংশ।
    অনুষ্ঠানে লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, দাতা সদস্য থোয়াইপ্রু মং মার্মা, সমাজসেবিকা মায়েছা মার্মা, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াহিয়া আহমেদ, গজালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ দে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা লাভলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    পরিচালনা কমিটির সভাপতি এম. রহুল আমিন জানান, চলতি বছরের ডিসেম্বর মাস থেকে প্রাথমিকভাবে কম্পিউটার ও সেলাই বিষয়ে প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। তিনি বলেন, এসব প্রশিক্ষণের মাধ্যমে এলাকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
    অনুষ্ঠানে জীনামেজু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ইনস্টিটিউটকে এক সেট কম্পিউটার ও একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়। পাশাপাশি ইনস্টিটিউট প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, আধুনিক বিশ্বে কারিগরি শিক্ষার বিকল্প নেই। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর তরুণ-তরুণীদের কারিগরি শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST