ঢাকাWednesday , 14 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

    admin
    October 14, 2026 2:13 pm
    Link Copied!

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার। নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে (১৩ অক্টোবর) পুলিশ লাইন্স ড্রিল শেডে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করেন মোহাম্মদ আল মামুন শিকদার, পুলিশ সুপার, নড়াইল।
    আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ক ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে। জনসাধারণ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে পারে সেজন্য তিনি নড়াইল জেলা পুলিশকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।
    এ সময় আরও উপস্থিত ছিলেন এস. এম. শরিফুল আলম, পিভিএম, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রবিন হালদার, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল); অফিসার ইনচার্জ, সকল থানা, ডিআইও-(১), ওসি, ডিবি, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টরসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST