ঢাকাMonday , 31 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার

    admin
    August 31, 2026 2:10 pm
    Link Copied!

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

    নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর আটক ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার।
    নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ উঠেছে সাগর শেখ (২৮) নামের এক অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সাগর শেখকে আটক করে লোহাগড়া থানার পুলিশ।
    সাগর শেখ লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে।
    মৃত গৃহবধূর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকালে উপজেলার লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাদিয়া আক্তার লামিয়া নামের এক গৃহবধূ। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
    পরিবারের অভিযোগ, ওই দিন থানায় মরদেহ নেওয়ার পর গভীর রাতে লোহাগড়া থানার মধ্যে রাখা অ্যাম্বুলেন্সের ভেতরে ছিলেন চালক সাগর শেখ। এ সময় তিনি মরদেহটির সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করেন। তখন সাদিয়ার মা সেখানে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
    সাদিয়ার মা বলেন, অ্যাম্বুলেন্সচালক সাগর শেখ তাঁর মেয়ের শরীরের কাপড় খুলে অনৈতিক কাজ করার চেষ্টা করছিলেন। বিষয়টি যাতে বাইরে থেকে দেখা না যায়, সে জন্য অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মেয়ে মাদরাসায় পড়তেন উল্লেখ করে অভিযুক্তের বিচার দাবি করেন তিনি।
    লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, অভিযুক্ত সাগর শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    অপরদিকে
    নড়াইলে মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার
    নড়াইলে মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার
    বিদেশি তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার।
    নড়াইলের কালিয়া উপজেলায় একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
    রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।
    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান মাস্টারের ছেলে শাহিন শেখের মেহগনি বাগানে অভিযান চালায় কালিয়া থানা পুলিশের একটি দল। এ সময় বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বন্দুকটি উদ্ধার করা হয়।
    পুলিশের ভাষ্য, অস্ত্রটি কার এবং কী উদ্দেশে সেখানে রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
    কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, উদ্ধার করা বন্দুকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অস্ত্রটির উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST