ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • পঞ্চগড়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের দ্বন্দ্ব, ব্যাহত হচ্ছে পাঠদান

    admin
    October 12, 2026 8:12 pm
    Link Copied!

    আনিসুর রহমান মানিক, পঞ্চগড় :

    পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঢাংগী পুকুরী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানের সঙ্গে কয়েকজন সহকারী শিক্ষকের বিরোধকে কেন্দ্র করে বিদ্যালয়টিতে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিক্ষকদের মধ্যে এ বিরোধ ও নিয়মিত পাঠদান নিয়ে অভিযোগের কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানায়, প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক নিয়মিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হলেও কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক মাসুমা বেগম, শামসুল আলম ও শ্রী প্রফুল্ল চন্দ্র রায়ের বিরুদ্ধে দেরিতে বিদ্যালয়ে আসার অভিযোগ রয়েছে।

    সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় পাঁচজন শিক্ষককে অনুপস্থিত পেয়ে তাঁদের হাজিরা খাতায় অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।

    এ বিষয়ে জানতে সংবাদকর্মীরা বিদ্যালয়ে গেলে কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক মাসুমা বেগম ও বিএসসি শিক্ষক শ্রী প্রফুল্ল চন্দ্র রায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এ সময় তাঁরা প্রধান শিক্ষক মতিউর রহমানের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন এবং তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ উঠেছে।

    প্রধান শিক্ষক মতিউর রহমান জানান, কৃষি শিক্ষা বিষয়ের ক্লাস নেওয়ার জন্য তিনি শিক্ষক মাসুমা বেগমকে একাধিকবার মৌখিকভাবে তাগাদা দিয়েছেন। জবাবে মাসুমা বেগম তাঁকে জানান, কৃষি শিক্ষা বই শেষ হয়ে গেছে। প্রধান শিক্ষকের দাবি, সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শনে এসে কৃষি শিক্ষা শিক্ষকসহ পাঁচজন শিক্ষককে অনুপস্থিত পান এবং তাঁদের হাজিরা খাতায় অনুপস্থিত হিসেবে চিহ্নিত করেন।

    এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী বলেন, বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শনকালে পাঁচজন শিক্ষককে অনুপস্থিত পাওয়া যায়। এ কারণে তাঁদের হাজিরা খাতায় অনুপস্থিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনুপস্থিত শিক্ষকদের সতর্ক করা হবে বলেও জানান তিনি।

    শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের পারস্পরিক বিরোধ ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের পাঠদান নির্বিঘ্ন করতে বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST